
নারী উদ্যোক্তা উন্নয়ন
- উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা
- ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় দিকনির্দেশনা
- উদ্যোক্তা মেলার আয়োজন
- নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহযোগিতা
যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি আর মানুষের জীবনমান উন্নয়নে আমরা একসাথে কাজ করি।

তাকওয়া যুব সংঘ যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি যুব সংগঠনমূলক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য একটি সুশিক্ষিত, স্বাবলম্বী ও সচেতন সমাজ গড়ে তোলা।
জান্নাতুল ফেরদৌসী ঝুনু
সভাপতি, তাকওয়া যুব সংঘ। ফতুল্লা ও আশেপাশের তরুণ, নারী উদ্যোক্তা ও অসহায় পরিবারের জন্য প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সহায়তা কার্যক্রমের নেতৃত্ব দেন।
তরুণ, নারী, শিশু ও অসহায় মানুষের জন্য আমাদের নিয়মিত কাজ।





কে কোন প্রশিক্ষণ নিতে পারেন।
| ক্র. | প্রশিক্ষণের বিষয় | লক্ষ্যগোষ্ঠী |
|---|---|---|
| ০১ | সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ | নারী ও কিশোরী |
| ০২ | কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ | তরুণ ছেলে-মেয়ে |
| ০৩ | উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক প্রশিক্ষণ | নারী উদ্যোক্তা |
| ০৪ | কৃষি ও গবাদিপশু পালন প্রশিক্ষণ | গ্রামীণ জনগোষ্ঠী |
| ০৫ | স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ | মা ও গৃহিণী |
| ০৬ | ধর্মীয় শিক্ষা ও নৈতিক উন্নয়ন | শিশু ও কিশোর |
| ০৭ | নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ | যুবসমাজ |
| ০৮ | হালাল ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা | সকল উদ্যোক্তা |
তাকওয়া যুব সংঘের সাথে যুক্ত হয়ে সমাজের জন্য কাজ করুন। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক। আবেদন পেয়ে আমরা আপনাকে ফোন করব।